Recents in Beach

ব্রেকিং নিউজ

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের বিমানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮৯ আরোহী

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের বিমানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮৯ আরোহী

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭২৬ ফ্লাইটটি বিমানবন্দরে নামার সময় এই বিপত্তি ঘটে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকা ২৭৮ জন যাত্রী ও ১১ জন বিমানকর্মী। জানা গেছে, অবতরণের সময় বিমানের চাকায় আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই অবস্থাতেই বিমানটি রানওয়েতে অবতরণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের দমকলকর্মীরা। এরপর সব আরোহীকে নিরাপদে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ত্রিভুবন একটি ‘টেবল টপ’ বিমানবন্দর হওয়ায় এখানে বিমান ওঠা-নামা সব সময় পাইলটদের জন্য চ্যালেঞ্জিং। এর আগেও এই বিমানবন্দরে বেশ কয়েকবার বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে।

সংক্ষেপে:
নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ২৭৮ জন যাত্রী ও ১১ জন বিমানকর্মীসহ সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

Post a Comment

0 Comments