Recents in Beach

ব্রেকিং নিউজ

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৭ মে) তিনি জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন। পরিদর্শনকালে পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে গাইড করেন এবং জাপানের পার্লামেন্টের কার্যক্রম, ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

সফরকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। পরিদর্শন শেষে জাপানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা।

উল্লেখ্য, জাপানের পার্লামেন্ট ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ নামে পরিচিত, যা টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত। এটি জাপানের দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে জাপানের পার্লামেন্টে মোট ৭১৩ জন সদস্য রয়েছেন, যার মধ্যে নিম্নকক্ষে ৪৬৫ জন এবং উচ্চকক্ষে ২৪৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

সংক্ষেপে:
জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শনকালে তিনি জাপানি পার্লামেন্টের কার্যক্রম ও আধুনিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

Post a Comment

0 Comments