Recents in Beach

ব্রেকিং নিউজ

পেকুয়ায় মোবাইল চুরির জেরে দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

পেকুয়ায় মোবাইল চুরির জেরে দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ধা খালী এলাকায় প্রায় ছয় মাস আগে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ওই যুবক ও তার সহযোগীরা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা চুরির অভিযোগে ধরিয়ে দেওয়া পরিবারগুলোর ওপর হামলা চালায় এবং অন্তত ৪-৫টি সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুর করে। রাত ৯টার দিকে শিলখালী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুর বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় এক নেতার নেতৃত্বে ৬-৭ জন ব্যক্তি এই তাণ্ডব চালিয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যক্তিগত ও পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংক্ষেপে:
পেকুয়ায় মোবাইল চুরির জেরে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটেছে। জামিনে আসা এক যুবকের প্রতিশোধমূলক হামলায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Post a Comment

0 Comments