জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের যোগদানের প্রেক্ষিতে দলটির সম্প্রসারণ ও নতুন সদস্যদের যাচাই-বাছাইয়ের জন্য ৬ সদস্যের ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। রোববার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল সম্প্রসারণের অংশ হিসেবে গত এপ্রিল মাস থেকে এই যোগদান প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে এবি পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবং জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ছেলে মোহাম্মদ নাদিমুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দিয়েছেন। সর্বশেষ গত শুক্রবারও বিভিন্ন সংগঠনের ৩৬ জন ব্যক্তি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। নতুন সদস্যদের যাচাই-বাছাই ও দলের সম্প্রসারণে ৬ সদস্যের ন্যাশনাল সার্চ কমিটি গঠন করেছে দলটি।

0 Comments