Recents in Beach

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রভাতী প্রকল্পের ৬৮ জন উপকারভোগীর মাঝে ৭ লক্ষাধিক টাকা বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রভাতী প্রকল্পের ৬৮ জন উপকারভোগীর মাঝে ৭ লক্ষাধিক টাকা বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের শাহীবাজার এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদ হলরুমে এলজিইডি ভূরুঙ্গামারীর বাস্তবায়নে এই লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইভলিহুড স্পেশালিস্ট মাকসুদুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুবায়ের আবেদিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার রোস্তম আলী এবং এলজিইডি হিসাব সহকারী সাজ্জাদুর ইসলাম। অনুষ্ঠানে প্রকল্পের ৬৮ জন উপকারভোগীর মাঝে সর্বমোট ৭ লক্ষ ৬০ হাজার ১৮৮ টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়।

সংক্ষেপে:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলজিইডির প্রভাতী প্রকল্পের ৬৮ জন উপকারভোগীর মাঝে ৭ লক্ষ ৬০ হাজার ১৮৮ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

Post a Comment

0 Comments