বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ মে) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ তোতা এবং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ শিক্ষা কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংসদ সদস্য মোশারফ হোসেনের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

0 Comments