হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে কৃষি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে এই প্রকট সমস্যার সমাধান হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তার সরাসরি হস্তক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, যার ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, কৃষি জমির ফসল নষ্ট হওয়ার খবর পেয়েই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষকদের পাকা ধান রক্ষার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
হাটহাজারীর গড়দুয়ারায় কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। ইউএনওর হস্তক্ষেপে পাকা ধান রক্ষার এই উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষকদের মাঝে।

0 Comments