বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান বাড়াতে দেশের চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
সভায় জানানো হয়, নতুন এই সিটি কর্পোরেশন ও উপজেলাগুলো গঠনের ফলে স্থানীয় প্রশাসন আরও কার্যকর হবে। এর মাধ্যমে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়া সিটি কর্পোরেশন ও কক্সবাজারের মাতামুহুরীসহ দেশে নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে নিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

0 Comments