কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হুমায়ুন রশিদ নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার হুমায়ুন রশিদ হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়ার মৃত খাইরুল বশরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল। আটক যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

0 Comments