মা দিবস উপলক্ষে কথাসাহিত্যিক আনিসুল হকের জনপ্রিয় উপন্যাস ‘কখনো আমার মা’ নিয়ে বিশেষ পাঠচক্রের আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। গত ১০ মে বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এই আসরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন। এসময় উপস্থিত অন্যান্য সদস্যরাও বইটির প্রেক্ষাপটে নিজেদের শৈশবের স্মৃতিচারণ করেন। দপ্তর সম্পাদক আল্ রাইসা বইটির বিশেষ কিছু চরণের উদ্ধৃতি দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ তাঁর বক্তব্যে বলেন, বইটি পড়ার মাধ্যমে শৈশবের শাপলা বিল, সবুজ মাঠ আর ভাইবোনের হইহুল্লোড়ের দিনগুলো মনে পড়ে যায়। এছাড়া মুক্তিযুদ্ধ-পরবর্তী বীরাঙ্গনাদের সংগ্রাম এবং একজন সৎ সরকারি কর্মকর্তার জীবনকাহিনী বইটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় এই পাঠচক্রের আসরে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মন্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মা দিবস উপলক্ষে খুলনায় আনিসুল হকের উপন্যাস ‘কখনো আমার মা’ নিয়ে পাঠচক্র করেছে বন্ধুসভা। খুলনা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানে বইটির নানা দিক ও শৈশবের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়।

0 Comments