শাপলা চত্বরের ট্র্যাজেডি নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তিনি দাবি করেছেন, ওইদিন শত শত কওমি মাদরাসার এতিম শিশুকে হত্যা করে লাশ ডাম্পিং করা হয়েছে। শুক্রবার আয়োজিত ওই টকশোতে শাহরিয়ার কবির বলেন, ঘটনার দিন তিনি একটি ট্রাকে করে পানি পাঠিয়েছিলেন। সন্ধ্যার পর সেখানে একটি মরদেহ আসতে দেখে তিনি আর থাকতে পারেননি। তিনি অভিযোগ করেন, ঘটনার পর ফায়ার সার্ভিস দিয়ে রক্তের দাগ ধুয়ে ফেলা হয়েছিল। ব্যারিস্টার শাহরিয়ার কবির আরও বলেন, কওমি মাদরাসার কোমলমতি শিশুদের জামায়াত-শিবির আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে। বিবিসি এবং নির্দিষ্ট কিছু সংবাদকর্মীর সমালোচনা করে তিনি বলেন, তারা মিথ্যাচার করছে যে সেখানে কেউ মারা যায়নি। তিনি এই ঘটনাকে বেইমানি হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
শাপলা চত্বরের ট্র্যাজেডি নিয়ে বেসরকারি এক টিভি টকশোতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি দাবি করেন, সেখানে অসংখ্য মাদ্রাসা ছাত্রকে হত্যা করে লাশ সরিয়ে ফেলা হয়েছে।

0 Comments