বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন অভিযোগ করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসলেও বর্তমান সরকার শহীদ পরিবারের পাশে নেই। বুধবার দুপুরে রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও কোরবানির পশু উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী এবং আহত যোদ্ধাদের প্রতি সরকারের কোনো নজর নেই। শহীদ পরিবারের দুঃখ-কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যা সরকারের নৈতিক দায়িত্ব ছিল। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের শুরু থেকেই শহীদ পরিবার ও আহতদের পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, পল্টন থানা সহকারী সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান শাহিন এবং মানবাধিকার বিভাগের নেতৃবৃন্দ। পরে বিকেলে মতিঝিল পূর্ব থানার উদ্যোগেও জুলাই শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ড. হেলাল উদ্দিন। এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেও সরকার তাদের পাশে নেই বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন। বুধবার রাজধানীতে শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু বিতরণকালে তিনি এই অভিযোগ করেন।

0 Comments