Recents in Beach

ব্রেকিং নিউজ

দীর্ঘ ৬ বছর পর উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটির তোড়জোড়: আলোচনায় একঝাঁক তরুণ নেতা

দীর্ঘ ৬ বছর পর উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটির তোড়জোড়: আলোচনায় একঝাঁক তরুণ নেতা

২০২০ সালের ৭ অক্টোবর জয়নাল আবেদীনকে আহবায়ক ও রিদুয়ানুর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য উখিয়া উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। তবে তিন মাসের সেই কমিটির মেয়াদ শেষ হলেও প্রায় ৬ বছর ধরে এখনো বহাল রয়েছে একই নেতৃত্ব। দীর্ঘ সময় পর কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় এখন উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটির প্রতীক্ষায় রয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

নতুন কমিটিতে নেতৃত্বের দৌঁড়ে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম আলোচনায় রয়েছে। বর্তমান সদস্য সচিব রিদুয়ানুর রহমানকে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সম্ভাব্য সভাপতি হিসেবে এগিয়ে রাখছেন অনেকে। তিনি জানান, শৈশব থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং দলের দুর্দিন ও ২৪-এর আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। পদপ্রত্যাশী হিসেবে আরও আলোচনায় রয়েছেন উপজেলা কমিটির সদস্য জিয়াউল করিম রিয়াদ, বর্তমান যুগ্ম আহবায়ক আলী হোসেন সুমন ও ওমর ফারুক। এছাড়া জালিয়াপালংয়ের ছাত্রনেতা নুরুল আলম ওয়াহিদসহ আতাউল ইসলাম বাবুল, রিদুয়ান ফারাবি, আব্দুল ওয়াহিদ মানিক, আব্দুল্লাহ আল মামুন ও ফয়সাল সিকদার ডালিমের নামও শোনা যাচ্ছে।

নেতাকর্মীরা আশা করছেন, আগামীতে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়নের মাধ্যমে উখিয়া উপজেলা ছাত্রদল একটি শক্তিশালী ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করবে। এ বিষয়ে জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান জানিয়েছেন, শীঘ্রই সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী জেলার সব ইউনিট ঢেলে সাজানো হবে এবং নতুন কমিটিতে ত্যাগী ও যোগ্যদের প্রাধান্য দেওয়া হবে।

সংক্ষেপে:
উখিয়া উপজেলা ছাত্রদলের তিন মাসের কমিটি পার করেছে দীর্ঘ ৬ বছর। জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর এখন উখিয়ায় নেতৃত্বের পরিবর্তনের হাওয়া বইছে। পদপ্রত্যাশী একঝাঁক নেতার নাম এখন আলোচনায়।

Post a Comment

0 Comments