লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
ইসরাইলি হামলায় নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একই সঙ্গে দূতাবাস থেকে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ওই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
লেবাননে ইসরাইলি হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে দূতাবাস। সহিংসতা বন্ধে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সরকার।

0 Comments