রাজধানীর মালিবাগে কসমস সেন্টারের কসমস অ্যাটেলিয়ার৭১ স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে শিল্পবিষয়ক প্ল্যাটফর্ম ‘কসমস আর্ট ইকো’র দশম পর্ব। শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই আয়োজনের শিরোনাম ছিল ‘দ্য স্টোরি অব অ্যান অ্যাংরি ম্যান টকিং টু আ ওয়াল’। গ্যালারি কসমস ও কসমস অ্যাটেলিয়ার–৭১ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শিল্পকলাকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সামাজিক, রাজনৈতিক ও মানবিক মাত্রা নিয়ে আলোচনা করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমান। তিনি তাঁর দীর্ঘ শিল্পযাত্রা, দক্ষিণ এশিয়ার শিল্পবাস্তবতা এবং প্রতিরোধের ভাষা হিসেবে শিল্পের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তরুণ শিল্পী, কিউরেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পানুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিল্পের অন্তর্নিহিত ভাবনা ও সামাজিক প্রেক্ষাপট দর্শকের সামনে তুলে ধরতেই নিয়মিতভাবে এই সংলাপ, কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগ সমকালীন শিল্পচর্চাকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করে তুলছে বলে তারা মনে করেন।
রাজধানীর কসমস সেন্টারে অনুষ্ঠিত হলো কসমস আর্ট ইকোর দশম পর্ব। বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমানের উপস্থিতিতে শিল্প ও সমাজের সম্পর্ক এবং সমকালীন শিল্পভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

0 Comments