Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, ২২ ক্রু উদ্ধার

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, ২২ ক্রু উদ্ধার

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা ট্রেডার্সের ইঞ্জিন রুমে লাগা আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পার্কি বিচ সংলগ্ন আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্টে অবস্থানরত জাহাজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ক্রুদের সরিয়ে নিয়ে ইঞ্জিন রুমে কার্বন ডাই-অক্সাইড প্রয়োগ করা হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, নৌবাহিনীর বিএনটি সেবক এবং কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত ও জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানে জাহাজটির ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

সংক্ষেপে:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজ এমটি মেঘনা ট্রেডার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে উদ্ধারকারী দল। জাহাজটির ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Post a Comment

0 Comments