কক্সবাজারের ঈদগাঁওতে পৃথক অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ নয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইসলামাবাদ ইউনিয়নের ছয়জন এবং ঈদগাঁও ইউনিয়নের তিনজন বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে পেশাদার জুয়াড়ি ছাড়াও হত্যাচেষ্টা মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—ইসলামাবাদ ইউনিয়নের আবুল কালাম (৪৬), শাহ আলম (৬০), মোহাম্মদ সালাম (৫০), শামসুল আলম (৫৮), কামাল হোসেন (৪৬) ও মো. জাহেদ (২১)। এছাড়া ঈদগাঁও ইউনিয়নের জসিম উদ্দিন (২৬), নুর আবছার (২০) ও দিদারকে গ্রেফতার করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাচেষ্টা মামলার আসামিও রয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

0 Comments