হামের সংক্রমণ ও মৃত্যু রোধে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীস্থ ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হামের চেয়ে নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা দিয়েছে। সংক্রমণ ও মৃত্যু কমাতে দ্রুত হামের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এর সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন।
হাসপাতালগুলোর সেবার মান নিয়ে মন্ত্রী বলেন, নিয়মিত তদারকির মাধ্যমে হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীদের সেবা নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে দালালের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতির অবনতি ঘটলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে। ইতোমধ্যে যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রুটিন কাজের অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
হাম ও নিউমোনিয়া সংক্রমণ রোধে সরকারের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নিয়মিত তদারকির মাধ্যমে হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও দালালের দৌরাত্ম্য কমানোর আশ্বাস দেন তিনি।

0 Comments