কন্নড় নির্মাতা গীতু মোহনদাসের আলোচিত সিনেমা ‘টক্সিক’-এ অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর চাউর হয় যে, সিনেমাটির ফাইনাল কাট দেখার পর কিয়ারা কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের লিংক শেয়ার করে কিয়ারা আদভানি একে ‘একেবারেই বাজে কথা’ বলে মন্তব্য করেছেন। টাইমস অব ইন্ডিয়া ও মিড ডেসহ বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি ছিল, শুরুতে বোল্ড রোমান্টিক দৃশ্যে রাজি হলেও পরে কিয়ারা অস্বস্তি বোধ করায় তা বাদ দিতে বলেন। কিয়ারার সরাসরি প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হয়েছে।
এদিকে ‘টক্সিক’ সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। প্রথমে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা ৪ জুন নির্ধারণ করা হয়। তবে শোনা যাচ্ছে, সিনেমাটির মুক্তি আবারও পিছিয়ে যেতে পারে। উল্লেখ্য, প্রথম সন্তানের মা হওয়ার পর কিয়ারা আদভানি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
টক্সিক সিনেমায় নিজের অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কিয়ারা আদভানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই খবরকে বাজে কথা বলে মন্তব্য করে বিভ্রান্তি দূর করেছেন।

0 Comments