বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ৯ম গ্রেডের গবেষণা কর্মকর্তা পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের অধীনে মোট ৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, উন্নয়ন অধ্যয়ন, পরিবেশবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সাইবার নিরাপত্তা ও এআই সংশ্লিষ্ট) বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের যেকোনো একটি পর্যায়ে প্রথম শ্রেণি এবং অন্যান্য পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকা আবশ্যক।
নিযুক্ত প্রার্থীদের বেতন স্কেল হবে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দেওয়া চারিত্রিক সনদসহ আবেদন করতে হবে। আবেদনপত্র মহাপরিচালক, বিআইআইএসএস বরাবর পাঠাতে হবে। আবেদনের জন্য ২০০ টাকা ফি নির্ধারিত করা হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ৯ম গ্রেডের গবেষণা কর্মকর্তা পদে ৫ জনকে নিয়োগ দিচ্ছে। আবেদনের শেষ সময় ২২ জুন ২০২৬। বিস্তারিত জানুন।

0 Comments