Recents in Beach

ব্রেকিং নিউজ

অবৈধ বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতার আগে শেখ হাসিনাকে ফেরত চায় জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

অবৈধ বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতার আগে শেখ হাসিনাকে ফেরত চায় জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাওয়ার আগে ভারত সরকারকে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের জাগপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশিদের ফেরত পাঠাতে সহযোগিতা চেয়েছেন। আমরা এ বিষয়ে ভারতকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই, তবে তার আগে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাবে তিনি বলেন, হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে পাঠান, আমরা তাকে সসম্মানে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা শেখ হাসিনার বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনুষ্ঠানে আপ বাংলাদেশের লায়ন উমার রাযী, মোহাম্মদ সাইফ উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাগপায় যোগদান করেন। যোগদানকৃতদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, তারা ক্ষমতার ভাগাভাগি নয় বরং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চান।

জাগপা মুখপাত্র সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে। যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংক্ষেপে:
ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাতে দিল্লির সহযোগিতার আহ্বানের প্রেক্ষিতে শেখ হাসিনাকে আগে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

Post a Comment

0 Comments