ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা ও রামদী এলাকা পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন ও শুকনো খাবার তুলে দেন। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে সবসময় জনগণের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।
প্রতিমন্ত্রী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির এবং খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ময়মনসিংহের নান্দাইলে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়।

0 Comments