Recents in Beach

ব্রেকিং নিউজ

ভারতের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ

ভারতের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় চন্দ্রনাথ রথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চন্দ্রনাথ রথের গাড়িটিকে আগে থেকেই অনুসরণ করছিল একদল দুর্বৃত্ত। এক পর্যায়ে গাড়িটির কাছে পৌঁছে তারা চার রাউন্ড গুলি ছোড়ে। এতে চন্দ্রনাথ রথ ও বুদ্ধদেব বেরা দুজনেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়। চন্দ্রনাথ রথ পশ্চিমবঙ্গের প্রভাবশালী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংক্ষেপে:
ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। হামলায় তার এক সঙ্গীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments