কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুব ওরফে মাহবুল্লা (২৩) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আটক মাহবুব ওই গ্রামের ডাকুশার মাজার সংলগ্ন মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খালিশাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ওই শিশুটি ইমামকে খাবার দিতে গেলে তিনি তার মুখে কাপড় পেঁচিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ভয়ে শিশুটি তখন বিষয়টি কাউকে জানায়নি। তবে এরপর থেকে সে মক্তবে যেতে অনীহা প্রকাশ করতে থাকে। একপর্যায়ে শিশুটি তার অভিভাবকদের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে।
গ্রামবাসী জানায়, রোববার সকালে শিশুরা মক্তবে যেতে না চাওয়ার কারণ জানতে চাইলে তারা ইমামের আচরণের কথা জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ইমামকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে অস্বীকার করলেও পরে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এসময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফউদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় রোববার রাত নয়টার দিকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

0 Comments