Recents in Beach

ব্রেকিং নিউজ

কুতুবদিয়ায় কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে পার্টনার ফিল স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কুতুবদিয়ায় কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে পার্টনার ফিল স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক চাষাবাদে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘পার্টনার ফিল স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়ানস ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা পরিষদ মাঠে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সনাতন পদ্ধতির পরিবর্তে লাভজনক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কৃষি কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ধান ও শাকসবজি চাষ বৃদ্ধি, জৈব বালাইনাশকের ব্যবহার এবং নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া ফিল স্কুলের সদস্যদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা তৈরি এবং মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. অসীম কুমার দাস একটি প্রেজেন্টেশনের মাধ্যমে কুতুবদিয়া ও সারা দেশের কৃষির বর্তমান চিত্র তুলে ধরেন। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

সংক্ষেপে:
কুতুবদিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও বাণিজ্যিক চাষাবাদের মাধ্যমে কৃষিকে লাভজনক করার লক্ষ্যে এই আয়োজন। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments