চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার দক্ষিণ সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তাহের আহমেদ। তিনি ওই এলাকার বাসিন্দা মৃত জাগির আহম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মো. তাহের আহমেদ মহাসড়কের গামারীতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংক্ষেপে:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মো. তাহের আহমেদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার গামারীতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মো. তাহের আহমেদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার গামারীতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

0 Comments