রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রকম্পিত করেন।
জানা গেছে, সন্ধ্যার দিকে কলেজের ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি কে বা কারা রঙ দিয়ে মুছে দেয়। এই ঘটনার প্রতিবাদে হযরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা কলেজের মূল ফটকের তালা ভেঙে ফেলেন এবং পাশে থাকা ইডেন কলেজ ছাত্রদলের এক পদপ্রত্যাশীর ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা পুনরায় কলেজের মূল ফটকে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ কথাটি লিখে দেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই তারা সব ধরনের দলীয় কার্যক্রম বন্ধের আহ্বান জানান। এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই বিক্ষোভকে ‘মব’ হিসেবে অভিহিত করে এর পেছনে অন্য সংগঠনের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন।
ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গেটের তালা ভেঙে এবং ব্যানার ছিঁড়ে তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানান। শিক্ষার পরিবেশ রক্ষায় এই আন্দোলন।

0 Comments