রাজবাড়ীতে সড়ক পরিবহন ও সেতুসহ ৪ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলমের একটি অনুষ্ঠানে জেলায় কর্মরত বেশিরভাগ সংবাদকর্মী প্রবেশ করতে পারেননি। রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও গণসচেতনতামূলক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শেখ রবিউল আলম। তবে অনুষ্ঠান চলাকালে সংবাদকর্মীদের পৌরসভার সম্মেলন কক্ষের বাইরে অবস্থান করতে হয়। ভেতরে প্রবেশ করতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে কর্মরত সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
রাজবাড়ীতে ৪ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিড়ম্বনার শিকার সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করছেন।

0 Comments