টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আকাশ বাবু উজ্জলকে আহ্বায়ক এবং লিটন হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (১১ মে) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে ইমরান হোসেন, স্মৃতি দাশ, মোহাম্মদ ইসমাইল হোসেন, মিজানুর রহমান, সোহেল রানা ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া মাওলানা ফরিদুল হককে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং এস.এম কামরুল হাসান, শিমু আক্তার, মোফাজ্জল হোসেন (সোহাগ) ও লিটন হোসেনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সোহাগ দেওয়ান, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ হোসেন। সদস্য হিসেবে রয়েছেন রিজওয়ান শফি, আলমগীর হোসেন, ইতি আক্তার, মোফাজ্জল হোসেন সোহাগ, আব্দুল্লাহ, রাজু আহমেদ, স্মৃতি রানী সরকার, রনি রানী দাস এবং নজরুল ইসলাম।
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আকাশ বাবু উজ্জলকে আহ্বায়ক ও লিটন হোসেনকে সদস্যসচিব করে আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

0 Comments