Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদে ঘরমুখী মানুষের সুবিধার্থে শাহ আমানত সেতু থেকে আনোয়ারা পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু

ঈদে ঘরমুখী মানুষের সুবিধার্থে শাহ আমানত সেতু থেকে আনোয়ারা পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু

ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল প্রান্ত পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেলে টানেল চত্বরে এই বিশেষ সেবার উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক। উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জুবাইরুল আলম মানিক বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে। ঈদে সড়কে বাড়তি ভাড়ার নৈরাজ্য ও যাতায়াত দুর্ভোগ কমাতে এই ফ্রি বাস সার্ভিস সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগের দিন থেকে শুরু হওয়া এই ফ্রি বাস সার্ভিসটি ঈদের পরদিন পর্যন্ত চালু থাকবে। অনুষ্ঠানে উপজেলা এনসিপির সংগঠক আহম্মদ নুর, আনোয়ারা উপজেলা যুবশক্তির সংগঠক জিএম রিয়াজ, কাজী মুহাম্মদ তানভীর, সংগঠক মোহাম্মদ আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে শাহ আমানত সেতু থেকে আনোয়ারা পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি। ঈদের পরদিন পর্যন্ত যাত্রীরা এই বিশেষ সেবা গ্রহণ করতে পারবেন।

Post a Comment

0 Comments