চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল করার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। ওই মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— যুবলীগ নেতা মো. মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন, মো. সুমন, মো. ইমন, যুবলীগ নেতা মো. মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান, মো. বশর প্রকাশ হাসান, মো. সজিব, মো. মুসা, মো. সোহেল, মো. মনির, রায়হান, ইলিয়াছ প্রকাশ মিলন, মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ, মো. শাহিন, মো. শরীফ, মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া, আল আমিন, মো. সাদ্দাম হোসেন, মো. রাসেল এবং মো. জয়নাল। সিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল করার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পড়ুন।

0 Comments