Recents in Beach

ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ধানমন্ডিতে ১৭তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনীতে ৯২টি শিল্পকর্মে শ্রমজীবীদের জীবনসংগ্রাম

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ধানমন্ডিতে ১৭তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনীতে ৯২টি শিল্পকর্মে শ্রমজীবীদের জীবনসংগ্রাম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হয়েছে ১৭তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী। শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের নানা দিক শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়। টেরাকোটা ক্রিয়েটিভস আয়োজিত এই প্রদর্শনী সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল।

প্রদর্শনীতে চিত্রকর্ম, আলোকচিত্র ও ডিজিটাল আর্টসহ মোট ৯২টি শিল্পকর্ম স্থান পায়। এতে চিত্রশিল্পী অমিতাভ সরকার, তাজলিন আক্তার, সালেহা খাতুন, তপু দাসসহ মোট ১০ জন শিল্পীর চিত্রকর্ম এবং এ এফ এম মনিরুজ্জামান শিপুর ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়েছে।

আলোকচিত্র বিভাগে হাসান শাইফুদ্দিন চন্দন, জিএমবি আকাশ, হাফিজুর রহমান খান, মামুনুর রশিদ, মো. এনামুল কবির, মো. মঈন উদ্দিন, মো. সাইফুল আমিন (কাজল), পাবলো খালেদ, সাবিনা ইয়াসমিন, সফিকুল আলম কিরণ, সৈয়দ লতিফ হোসাইন, উজান রহমান, জিয়া রায়হান, মো. আল আমিন, গালিব রহমান নাদিম, মেহজাবিন সুমনা, তাহসীন মাহবুব ও পল ডেভিড বারিকদারের ছবি প্রদর্শিত হয়। আয়োজকেরা জানান, শ্রমজীবী মানুষের জীবন ও সংগ্রামের গল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সংক্ষেপে:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হলো ১৭তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী। ৯২টি শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

Post a Comment

0 Comments