Recents in Beach

ব্রেকিং নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ: দায়িত্ব পেলেন অধ্যাপক মামুনুর রশীদ ও আবদুল আলীম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ: দায়িত্ব পেলেন অধ্যাপক মামুনুর রশীদ ও আবদুল আলীম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শূন্য থাকা দুই উপ-উপাচার্য (অ্যাকাডেমিক ও প্রশাসন) পদে নতুন নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) এবং এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. আবদুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাদের এই নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের শর্তানুযায়ী, নবনিযুক্ত উপ-উপাচার্যদ্বয় যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন। তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে শর্ত থাকে যে, তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংক্ষেপে:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মামুনুর রশীদ ও অধ্যাপক ড. আবদুল আলীম। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments