আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান এই জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সরিয়ে নেওয়া হবে। বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন নিয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন স্তরের মুসল্লিরা অংশ নিয়ে থাকেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল ৮টায় বায়তুল মোকাররমে জামাত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ মে দেশে ঈদ উদযাপিত হবে।
সূত্র: Barta Bazar

0 Comments