আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব চিটাগাং এলায়েন্সের অভিভাবকত্বে পরিচালিত যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্সের ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর আহমদ উল্লাহ আরফাত এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রোটারেক্টর তৌফিকুল ইসলাম। আহমদ উল্লাহ আরফাত ২০২২ সালে এবং তৌফিকুল ইসলাম ২০২৩ সালে এই ক্লাবের সদস্য হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে তাদের যাত্রা শুরু করেন। ধাপে ধাপে বিভিন্ন রোটারি বর্ষে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন শেষে তারা ক্লাবের ৭ম সভাপতি ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন। আগামী ১ জুলাই তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। এই সময়ের মধ্যে তারা যোগ্যতার ভিত্তিতে বোর্ডের অন্যান্য পদের জন্য সদস্যদের মনোনীত করবেন। এদিকে নবগঠিত কমিটির প্রেসিডেন্ট আরফাত ও সেক্রেটারি তৌফিকুল ইসলাম তাদের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্সের ২০২৬-২৭ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আহমদ উল্লাহ আরফাত ও সেক্রেটারি তৌফিকুল ইসলাম। তারা আগামী ১ জুলাই দায়িত্ব নেবেন।

0 Comments