জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই দাবি করেন। রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহর নেতিবাচক ভূমিকার কথা আসিফ মাহমুদের বইয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি দাবি করেন, আন্দোলনের এক পর্যায়ে হাসনাত ও সারজিস আলম সেনাবাহিনীর গাড়িতে চড়ে বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আন্দোলনকারীরা তাদের সতর্ক করে বলেন যে, গাড়ি থেকে নেমে না আসলে তাদের জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করা হবে। টক শোতে রাশেদ খান আরও অভিযোগ করেন, হাসনাত ও সারজিস সবসময় চেয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলনের সফলতা চাইলেও পূর্ণাঙ্গ গণঅভ্যুত্থান হোক তা চাননি। এর প্রমাণ হিসেবে তিনি ১৯ জুলাই মন্ত্রীদের সঙ্গে তাদের সংলাপের বিষয়টি উল্লেখ করেন। রাশেদ খানের মতে, জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের দুর্বলতা ঢাকতেই পরবর্তীতে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সক্রিয় হয়েছিলেন। এনসিপির ভেতরেও তাদের নিয়ে বিভিন্ন গুঞ্জন ছিল বলে তিনি মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। টক শোতে তিনি দাবি করেন, তারা গণঅভ্যুত্থান চাননি বরং আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেই সমাধান চেয়েছিলেন।

0 Comments