হরমুজ প্রণালিতে টোল আরোপের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের পর হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে শি জিনপিং জানান, উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ ব্যাহত হলে বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল আমদানির বিষয়টি বিবেচনা করছে চীন।
বেইজিংয়ে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দুই বিশ্বনেতা তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু সরিয়ে রেখে দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তির ওপর গুরুত্বারোপ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শি জিনপিং যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকেও তিনি গুরুত্বহীন বলে উল্লেখ করেন।
ট্রাম্প আরও জানান, শি জিনপিং স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন যে চীন কোনো পক্ষকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে মত দিয়ে শি জিনপিং এই সংকট নিরসনে যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
হরমুজ প্রণালিতে টোল আরোপের বিরোধিতা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের সাথে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার এবং মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দেন।

0 Comments