ইরানকে লক্ষ্য করে আবারও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক দশক ধরে ইরান যুক্তরাষ্ট্র ও বিশ্বের সঙ্গে ‘খেলছে’ উল্লেখ করে তিনি জানান, বিষয়টি আর সহ্য করা হবে না। গত রবিবার (১০ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সঙ্গে সময়ক্ষেপণ ও টালবাহানা করছে। তিনি আরও দাবি করেন, তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রকে নিয়ে হাসাহাসি করছে, তবে এই পরিস্থিতি আর বেশিদিন স্থায়ী হবে না। সাম্প্রতিক শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করায় কূটনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান চরম উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েক দশক ধরে চলা তাদের এই খেলা আর সহ্য করা হবে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি তেহরানকে সতর্ক করেন।

0 Comments