ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজ আসন ভবানীপুরে বড় ব্যবধানে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারী এই আসনে জয়লাভ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে চিরস্মরণীয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানিয়ে মোদি আরও বলেন, বিজেপিকে বিপুল জনসমর্থন দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ এবং জনগণের স্বপ্ন পূরণে তার দল সম্ভাব্য সব কিছু করবে। তিনি এমন একটি সরকার গঠনের আশ্বাস দেন যা সমাজের সব স্তরের মানুষের মর্যাদা নিশ্চিত করবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় চমক। ভবানীপুর আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে জনগণের শক্তির জয় হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0 Comments