মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এক টেলিফোন সংলাপে দুই নেতার মধ্যে এই আলোচনা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা। ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পুতিন তাকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এর জবাবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আগে পুতিনকে নিজের যুদ্ধ অর্থাৎ ইউক্রেন সংঘাত শেষ করতে হবে। ফোনালাপটিকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধান আসতে পারে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সহায়তার প্রস্তাব দিয়েছেন পুতিন। তবে আগে ইউক্রেন যুদ্ধ শেষ করার শর্ত দিয়েছেন ট্রাম্প।
সূত্র: Sangbad

0 Comments