সিবি ডেক্স: জ্বালানি সরবরাহব্যবস্থা সচল রাখতে দেড় লাখ টন পরিশোধিত ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘জরুরি চাহিদা পূরণের জন্য’ এই জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি ক্রয়সংক্রান্ত কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে।
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেল সরবরাহে চাপে পড়ে সরকার। বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও দেশের পেট্রল পাম্পগুলোতে এক মাসেরও বেশি সময় ধরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
এরই মধ্যে গত শনিবার সন্ধ্যায় সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
0 Comments