ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আগামী ২ মে যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে নুসরাত তাবাসসুমের দাখিলকৃত মনোনয়নপত্রটি নির্ধারিত তারিখে যাচাই-বাছাইয়ের জন্য গ্রহণ করা হয়েছে।
সংক্ষেপে:
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আগামী ২ মে যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আগামী ২ মে যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: The Daily Ittefaq

0 Comments