রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সাইফুল ইসলামকে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন এই কর্মস্থলে যোগদানের তারিখ দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন অভিজ্ঞ কর্মকর্তাকে ব্যাংকটির পর্ষদে যুক্ত করা হলো।

0 Comments