Recents in Beach

ব্রেকিং নিউজ

বরিশালে রোগী প্রতারণার অভিযোগে ভুয়া ডায়াগনস্টিক দালাল আটক, ছয় মাসের কারাদণ্ড

সিবি ডেক্স: বরিশাল নগরীতে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাসুম হাওলাদার নামে ‘সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক’-এর এক দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সদর রোড এলাকা থেকে তাকে আটক করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  

কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, নগরীতে গ্রাম থেকে আসা রোগীদের প্রতারণার জন্য প্রায় অর্ধশত দালালের একটি চক্র সক্রিয়। তারা রোগীদের ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মিথ্যা পরীক্ষার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। আটককৃত মাসুম হাওলাদারের ঘটনার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরেন এবং পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

Post a Comment

0 Comments