সোমবার (২ মার্চ) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে উৎসব ভাতার বিল জমা দিতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু আইবাসে যাচাইয়ের মাধ্যমে Valid জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল রয়েছে, সেগুলো সঠিকভাবে সংশোধন ও যাচাই সম্পন্ন হলে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ যুক্ত করা হবে।
0 Comments