মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই পূরণ করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও কিছু সময় চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, যেন ইরানের বর্তমান সরকারকে আরও দুর্বল করা যায়।
মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট চান আরও কিছু সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে, যাতে ভবিষ্যতে ইরানে আবার হামলার প্রয়োজন না পড়ে। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
ভ্যান্স আরও বলেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তবে তার মতে, এই পরিস্থিতি সাময়িক এবং শিগগিরই দাম কমে আসবে।
0 Comments