সিবি ডেক্স: ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী বোঝাই রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানিয়েছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি চালানো হবে। তিনি সাধারণ যাত্রীদের নিয়ম মেনে চলা ও নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ঘাট থেকে দূরে একটি স্থায়ী পারাপার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে নৌকা ও লঞ্চের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা যায়।
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। সরকার ইতোমধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। কেউ অভিযোগ করলে প্রমাণসহ উপস্থাপনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
0 Comments