Recents in Beach

ব্রেকিং নিউজ

কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা, আগুনে ক্ষতি হলেও হতাহত নেই।

সিবি ডেক্স: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।  

খবরে বলা হয়, ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অগ্নিনির্বাপক দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।  

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি কুয়েত নিউজ এজেন্সিকে (কুনা) জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

তিনি আরও বলেন, হামলার পরপরই জরুরি প্রটোকল কার্যকর করা হয়েছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Post a Comment

0 Comments