Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন মা-ছেলে এবং অপর দুইজন স্বামী-স্ত্রী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।  

মঙ্গলবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় চিরিঙ্গা জনতা মার্কেট–বেতুয়াবাজার সড়কে এ অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ। বুধবার এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন—ইসমত আরা (৪৫), তার ছেলে ইমতিয়াজুল কাদের রায়হান (২৫), নাছির উদ্দিন (৩৫) ও তার স্ত্রী খুর্শিদা বেগম (৩৫)। পুলিশ জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ নজরদারির অংশ হিসেবে অভিযানে গেলে ডাকাতির প্রস্তুতিকালে তাদের চ্যালেঞ্জ করা হয়। পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।  

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১টি একনলা এলজি, ১টি দুনলা এলজি, ১০ রাউন্ড তাজা গুলি, ২টি গ্রিল কাটার মেশিন, ১টি লোহার কোরাবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রামদা ও ১টি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  

চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments