জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ

সিবি ডেক্স: প্রধানমন্ত্রী তারেক রহমান জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায়, সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। কমিটিতে বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

তিনি জানান, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, সে বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব দেবে। পরে জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে এই কমিটি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।

এর আগে গত শনিবার আলেম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Post a Comment

0 Comments